1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬

ঐতিহ্যবাহী গৈড়লা কে. পি. উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি’২২ পরীক্ষার্থীদের ফরম পূরণের অর্থ প্রদান

  • সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৭৩৭ পঠিত

বিভিন্ন ফাউন্ডেশন ও ট্রাস্ট কর্তৃক পটিয়ার ঐতিহ্যবাহী গৈড়লা কে.পি. উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি’২২ পরীক্ষার্থীদের ফরম পূরণের বোর্ড ফি’র অর্থ প্রদান অনুষ্ঠান অদ্য ১৯ এপ্রিল’২২ রোজ মজ্ঞলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা কমিটির দাতা সদস্য জনাব মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণী প্রভা লালা স্মৃতি বৃত্তি ট্রাস্টের পরিচালক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাবু লায়ন বাবুল কান্তি লালা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, ১০ নং ধলঘাট ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মুহাম্মদ শফিউল আলম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরঞ্জন প্রসাদ লালা স্মৃতি ট্রাস্টের পরিচালক বাবু দুলাল কান্তি লালা এবং সুরেন্দ্রলাল বড়ুয়া ও স্নেহলতা বড়ুয়া স্মৃতি বৃত্তি ফাউন্ডেশনের কর্ণধার বাবু সমীরণ বড়ুয়া।
অনুষ্ঠানে রাণী প্রভা লালা স্মৃতি বৃত্তি ট্রাস্ট, ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন, নিরঞ্জন প্রসাদ লালা স্মৃতি ট্রাস্ট, সুরেন্দ্রলাল বড়ুয়া ও স্নেহলতা বড়ুয়া স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আলহাজ্ব আবুল বশর চৌধুরী পক্ষ থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে ফরম পূরণ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
শিক্ষক বাবু দোলন দাশ প্লাবনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট