1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজের ৩ দিন পর বিলের পানিতে মিললো বাচ্চুর মরদেহ।

  • সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৬৮ পঠিত

মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজ এর চার দিন পর মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু(৪২) নামের এক যুবকের লাশ তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে বিলের পানিতে পাওয়া গেছে।

নিহত বাচ্চু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভার অন্তর্গত বদি জামালপুর গ্রামের বাসিন্দা মৃত কয়সার আলীর ছেলে। তিনি ৩ পুত্র সন্তানের জনক ছিলেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে স্থানীয় এক মহিলা তার হাঁস খুঁজতে এসে নিহতের হাঁটু ভেসে থাকতে দেখতে পায়, ও নাকে দুর্গন্ধ লাগলে তিনি লোকজনকে বিষয়টি জানান, মুহূর্তের মধ্যে হাজার হাজার লোকজন তা দেখতে ভীড় জমায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বাচ্চু তার ছেলেকে নিয়ে সোমবার(২৫ জুলাই) সোমবার বাড়ির পার্শ্ববর্তী মোসলিয়া নামক বিলে পাট ক্ষেতে পাট কাটতে আসছিলেন, প্রথমে ছেলের সাথে পাট কাটেন, পরে ছেলে বাসায় চলে গেলেও তিনি একা একা পাট কাটতে থাকেন। পরে সন্ধ্যা অতিক্রম হওয়ার পরেও যখন তিনি বাসায় না ফেরেন তখন বাড়ির লোকজন চিন্তিত হয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। গত ৩ দিনে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে এক বাচ্চা ও মহিলা তার হাঁস খুঁজতে নিকটস্থ মোসলিয়া বিলের পূর্ব দিকে আসলে তারা এক মৃতদেহের হাঁটু ভেসে থাকতে দেখেন এবং দুর্গন্ধ পাওয়ার পর তিনি ভয় পেয়ে অন্যান্য লোকদের বললে মুহূর্তের মধ্যে সেখানে হাজার হাজার লোক তা দেখতে ভিড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে নাগেশ্বরী থানা পুলিশ কর্দমাক্ত অবস্থা থেকে মৃতদেহ উত্তোলনের জন্য স্থানটিকে ঘিরে রেখেছে।

নিহতের বড় ভাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বাচ্চুকে সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু আমরা কোথাও পাইনি, অবশেষে আজকে তার লাশ পেলাম। কারো সাথে শত্রুতা আছে বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ আমার তেমনটাই মনে হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে নাগেশ্বরী থানার অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট