1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সভা।

  • সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪৮৫ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে আমাদের নতুন সময়ের চট্টগ্রাম অফিস কার্যালয়ে বিকেল ৪টায় চট্টগ্রাম গণমাধ্যম ফোরাম’র আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে এবং দৈনিক আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজ সারাদেশে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্মম হত্যার শিকার হচ্ছে। যারা সমাজের মানুষের অধিকার নিয়ে সোচ্চার তারাই অপরাধীদের টার্গেটে পরিণত হয়ে জীবন দিতে হচ্ছে। অচিরেই এই জগন্য হত্যাকারীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার।এই দেশে অতিতে হামলা, হত্যার শিকার হওয়া সাংবাদিকদের হামলা, হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আজ এই সময় আমাদের দেখতে হতো না।
এসময় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সকালের সময়ের ব্যুরোপ্রধান এস.এম পিন্টু, বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আরেফিন, দৈনিক মুক্ত খবরের মো. আশরাফ উদ্দিন, দৈনিক দেশকাল এর মো. সাইফুদ্দিন রমিজ, দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, মাজহারুল ইসলাম, দৈনিক অগ্রসর’র শেখ আলাউদ্দিন, দৈনিক একুশে সংবাদের মো. জসিম উদ্দিন, দৈনিক সাঙ্গুর মো. আব্দুল কাদের রাজুব, বিএমএসএস’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশবাংলা প্রতিনিধি মো. ইসমাইল ইমন, দৈনিক গণকণ্ঠের আব্দুল আউয়াল মুন্না, দৈনিক আমাদের নতুন সময়ের মো. রাজু আহম্মেদ, এম.আর আমিন, দৈনিক বাংলাদেশ সমাচার’র আব্দুল মতিন চৌধুরী, নিউজ ডে টুয়েন্টিফোর মো. রুবেল সহ প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট