1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

গ্র্যান্ড ঈদ এক্সিভিশন ২০২২ এর জমকালো উদ্বোধন

  • সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫২১ পঠিত

আব্দুল সাত্তার টিটু:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঈদুল ফিতরের রেশ না কাটতেই কিছুদিন পরেই আসছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা। কোরবানীর ঈদে পশু জবাইয়ের পাশাপাশি সবার চাই নতুন জামা-কাপড় ও ঘর সাজানোর সরঞ্জামাদি। বাহিরে উচ্চ মাত্রার গরম ও খরতাপে ঈদের কেনাকাটা অনেকটা দুর্বিষহ মনে হওয়ার সাথে যানজট এবং ভিড়ের মধ্যে শপিং মলে গাদাগাদি করে শপিং করা কষ্টদায়কও বটে। আজ রবিবার বিকেলে পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে উদ্যোক্তা চট্টগ্রাম আয়োজিত দুদিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিভিশন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সোনিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ওয়ার্ড কাউন্সিল গাজী মো. সফিউল আজিম ও সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, যুবনেত্রী জোহরা বেগম।
মেয়র আরো বলেন, উদ্যোক্তা চট্টগ্রাম সর্বসাধারণের স্বস্তির কেনাকাটার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। আমি তাদের এই উদ্যোগের সফলতা কামনা করি। এখানে অংশগ্রহণকারী উদ্যোক্তার মধ্যে বেশিরভাগই নারী উদ্যোক্তা। এই আয়োজন আরো নতুন নতুন নারী উদ্যোক্তাদের তুলে আনবে। এক ছাদের নিচে স্বয়ংসম্পূর্ণ কেনা কাটার নিশ্চিত করে সকলের প্রত্যাশা পূরণ করতে পারবে আশা করি।
উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সোনিয়া আজাদ জানান, দুদিন ব্যাপী প্রদর্শনীতে থাকবে তৈরী পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষাঙ্গিক ও লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার এবং চল্লিশটি প্রিমিয়াম ব্রান্ড নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট