1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৬০ পঠিত

 

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর জিইসি মোড়ে অবস্থিত ইউনুস্কো সিটি সেন্টার (লেভেল-৫)-এর স্যাভোরিয়া রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ​সালাউদ্দিন রুমি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ​কর আইনজীবী মুসা মোহাম্মদ ওসমান হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ ইকবাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক চেয়ারম্যান ড.মইনুল আহসান খাঁন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদের, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ করিম মিয়া, কাজী আনসারুল হক প্রমুখ।

​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ লোকমান হায়দার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম।

​সভায় বক্তারা চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

এতে মোহাম্মদ সালাহউদ্দীন সভাপতি, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আজমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট