1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

চট্টগ্রাম জেলার রাউজান এলাকার ১৪ বছরের কিশোরকে নিখোঁজের ৩ মাস ১৩ দিন পর উদ্ধার

  • সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৬০ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

গত ২৪ এপ্রিল ২০২২ ইং তারিখে চট্টগ্রাম জেলার রাউজান থানার উরকিরচর এলাকার জনৈক উজ্জল প্রসাদ দেবনাথ র‌্যাব-৭, চট্টগ্রাম এ অভিযোগ করেন যে, তার ছেলে উদয় দেবনাথ পাপন@ রাহুল (১৪) চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র। সে গত ১৮ ই এপ্রিল ২০২২ ইং সকাল অনুমানিক ০৮ টায় বাসা থেকে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ সংক্রান্তে একটি ডাইরী করেন যার ডাইরী নং-৮৭২ তারিখ-১৯ এপ্রিল ২০২২ ইং।
উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম পহেলা আগষ্ট বেলা ০১:০০টায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার বাসষ্ট্যান্ড এলাকা হতে নিখোঁজ উদয় দেবনাথ পাপন@ রাহুল (১৪)কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার পিতা-মাতাকে সংবাদ দিলে তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ছেলেকে সনাক্ত করে। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ সে নিজেকে অসুস্থ্য বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কিভাবে ছিলো কিছুই বলতে পারেনা।
উদ্ধারকৃত ভিকটিম উদয় দেবনাথ পাপন @ রাহুল(১৪) কে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট