1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আ.জ.ম নাছির

  • সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৯৪৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আ.জ.ম নাছির বলেন মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এক হয়ে সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে ’৭১ এর পরাজিত শক্তি তাদের জ্বালাও, পোড়াও, ভাংচুরসহ যাবতীয় অপকর্ম অব্যাহত রেখেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়াটা রাজাকার, আলবদর, আলশামস তথা দেশীয় রাজাকাররা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। ৩১ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে বিকাল ৫ টায় জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন এ’কথা বলেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে ভারত এক কোটি বাঙালিকে শুধু আশ্রয় নয়, এদেশের সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সাথে যৌথ ভাবে মিত্র বাহিনী গঠন করে মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করতে সহায়তা করেছিল। তাই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধই জামাত-শিবিরের মত হেফাজত ইসলাম তথা রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো জিয়াউর রহমানের দল বিএনপি’র মূল টার্গেট ও গাত্রদাহের মূল কারণ। এ’জন্যই তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ যাতে আর করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগের দুদক পিপি এড. মুজিবুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শন বড়ুয়া, জাফর ইকবাল, এড. প্রদীপ কুমার চৌধুরী। সহ-সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট ইলিয়াছ কামরু, সৈয়দ মাহফুজ হান্নান, সালমা বেগম, মোঃ রেজাউল করিম, ইসমত পাশা চৌধুরী ইনু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন,প্রকাশ ঘোষ পিকলু,মোহাম্মদ হারুন,আঁচল চক্রবর্ত্তী, কে.এইচ এম তারেক, আরঙ্গজেব বাবুল, আমজাদ হোসেন,ডাঃ রতন চক্রবর্ত্তী, এড. আফরোজা রুনা, আসাদুজ্জামান মুন্না, নেজাম উদ্দিন, সজল দাশ, সাংবাদিক হারুন অর রশিদ, মোঃ হায়াত উল্লাহ, সুমন বড়ুয়া, জামাল আহমেদ, কানিজ আক্তার, এড. এম. মহিবুল্লাহ, প্রিয়াংকা মন্ডল প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট