1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

তৈয়্যবিয়া মাদরাসার শিক্ষক মরহুম আবুল কাশেম ভূইয়ার স্বরণে দোয়া মাহফিল সম্পন্ন

  • সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭২৬ পঠিত

১৫ নভেম্বর-২০২৫, শনিবার বন্দর থানাধীন হালিশহর মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক (বাংলা) জনাব আবুল কাশেম ভূইয়া রহঃ এরর স্মরণসভা ও দোয়া মাহফিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা বদিউল আলম রেজভী সাহেবে সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ফজরের নামাজের পর পবিত্র খতমে কুরআন মজিদ, সকাল ১০ টা থেকে খতমে মজমুয়ায়ে সালাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্যারের স্মৃতিচারণ সভা, মিলাদ- কিয়াম ও দোয়া মোনাজাত এবং  তাবারুক বিতরণ আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবুল হাসনাত আলকাদেরি,হলিশহর মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ইউনুস তৈয়্যবি যুক্তিবাদী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী,মাওলানা ছাগির আহমেদ আলকাদেরি, মাওলানা আব্দুল ওয়াহাব আল কাদেরি, মাওলানা মুহাম্মদ হাসান, মাওলানা এনামুল হক, সাবেক শিক্ষক বদিউর রহমান, মাওলানা ওমর ফারুক, প্রাক্তন শিক্ষার্থী বিএন শাহীন কলেজের লেকচারার মোহাম্মদ সোলায়মান ও স্যারের পরিবারের বড় ও ছোট জামাতা যথাক্রমে জাফর আহমদ ও সাইফুল ইসলাম।

বক্তারা – আবুল কাসেম ভূইয়া স্যারের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক আলোচনা করে বলেন- ভূইয়া স্যার একজন আদর্শ ও নিষ্ঠাবান বিচক্ষণ শিক্ষক ছিলেন। তার যাপিত জীবন সহজ-সরল ও অত্যন্ত অনাড়ম্বর পূর্ণ ছিলো। কিন্তু শিক্ষকতা জীবন ছিলো বর্ণাঢ্য পূর্ণ ও আড়ম্বরপূর্ণ। পাঠদানে নিষ্টতা-সহজতা, কথাবার্তা-আচার আচরণে স্নেহ মমতা, চাল-চলনে নম্র-বিনয়ী এবং সময়ানুবর্তিতার উজ্জ্বল দৃষ্টান্ত সহ তিনি বহুগুণে গুণান্বিত ছিলেন।
এসব গুণাবলির জন্য তিনি ছাত্র ছাত্রীদের হৃদয় গহীনে সম্মানের স্থান করে নিয়েছেন। যা বর্তমান ছাত্র ও শিক্ষকদের জন্য অনুকরণীয় ও শিক্ষণীয়।

অনুষ্টান সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মাওলানা ইফতাহুল তালুকদার ও মাওলানা আহসান উল্লাহ।
এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী পরিষদের আহবায়ক ইমাম হোসাইন, যুগ্ম আহবায়ক এম এ আল মামুন, মিজানুর রহমান, কায়সার হামিদ, মো: এমরান ভান্ডারী, সদস্য সচিম মো: ইমরান হোসাইন, সারোয়ার আলম, অর্থসচিব জোবায়রুল হক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে স্যারকে উৎসর্গিত  ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।

পরিশেষে স্যারের মাগফিরাত ও রফয়ে দরজাত কামনা করে সকলের জন্য দোয়া মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট