1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

দেখার কেউ নেই চকবাজার খালপাড়ের জনদুর্ভোগ

  • সময় রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৭৯ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ

শীত, গ্রীষ্ম কিংবা প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে সংস্কার বা সংযোগের নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়াসা ও বিটিসিএলের রাস্তা খোঁরা খুড়িঁ পরবর্তী সংস্কার কাজ অসমাপ্ত রাখার কারণে সৃষ্ট ছোট বড় গর্তে বর্ষা মৌসুমের আগেই সামান্য বৃষ্টিতে জমে থাকা পানিতে দুর্ঘটনাকবলিত হয় রিক্সা বা মোটরসাইকেল আরোহী যাত্রীসাধারণ। অপরদিকে রাস্তার উপর দিনের-পর-দিন জমে থাকা ময়লা-আবর্জনায় সৃষ্টি হয় জলজট ও যানজট। জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে জলাবদ্ধতা, মশার উপদ্রব ও দুর্গন্ধে।
সরেজমিন পরিদর্শন করে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা সংস্কারবিহীন কাজের বলির পাঠা হচ্ছে স্থানীয় এলাকাবাসী। সন্ধ্যা হতেই পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড খালপাড়ের বালিকা স্কুল রোড সহ একাধিক অলিগলিতে নেমে আসে অন্ধকার। সিটি কর্পোরেশনের তদারকি না থাকায় রাস্তার ল্যাম্পপোস্টের একাধিক বাতি নষ্ট থাকার কারণে এই অন্ধকারে চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় জনগণ। এলাকাবাসী সূত্রে জানা যায় সন্ধ্যা হলেই এই সব অন্ধকার গলিতে, খালপাড়ে কিশোর গ্যাং ও ইয়াবাসেবীর জমজমাট আসর জমে উঠে। এলাকার বাসীন্দারা মান-সম্মানের খাতিরে এসব দেখেও না দেখার ভান করে এড়িয়ে যান। মহল্লা কমিটি, ওয়ার্ড কমিশনার ও প্রশাসন কে এইসব ব্যাপারে অবহিত করলে কিছুদিন এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকলেও দীর্ঘমেয়াদী পুলিশ কমিউনিটি চেক না থাকার কারণে পুনরায় এসব কার্যক্রম স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুনরায় চালু হয়ে যায়। অপরদিকে রাস্তার লাইটপোস্টের নিচে ময়লার স্তূপ ও ভাসমান ভ্যান গাড়ির উপর সবজি বিক্রেতারা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে সৃষ্টি হয় রাস্তায় দীর্ঘ যানজট। এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় প্রভাবশালী নেতাদের অনুগত কিশোরগ্যাংদের প্রতি ভাসমান রিক্সা ভ্যান হিসাবে মাসোহারা দিয়ে চলে রাস্তা, ফুটপাত দখল করে এই সব ব্যবসা।
স্থানীয় এলাকাবাসী জানান সরকারি সব ধরনের টেক্স দিয়েও তারা সুস্থ সুন্দর নাগরিক অধিকার নিয়ে জীবন অতিবাহিত করতে পারছে না।
এই ব্যাপারে সরকারের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট