1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

পটিয়ার সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কারে ভূষিত

  • সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৪ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

 

পটিয়ার কৃতি সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে ‘Outstanding Student Research Award-2026’ (উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কার-২০২৬) অর্জন করে দেশ ও প্রবাসে সুনাম বয়ে এনেছেন।
তার এই অসাধারণ অর্জনে চট্টগ্রামসহ পটিয়াজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সামিন নূর চৌধুরী চট্টগ্রামের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আমীন চৌধুরী ও তাহমিনা পারভীন দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
তিনি পটিয়ার মনসা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম আমির হামজা চৌধুরীর ছেলে এবং চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ, চিটাগাং আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ. কে. মাহমুদুল হকের দৌহিত্র।
শিক্ষাজীবনে সামিন নূর চৌধুরী ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
তিনি ২০০৮ সালে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১০ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরিবার সূত্রে জানা যায়, হাইপারস্পেক্ট্রাল নিউট্রন কম্পিউটেড টোমোগ্রাফি (নিউট্রন সিটি) প্রযুক্তিকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে পরিসংখ্যানভিত্তিক অ্যালগরিদম এবং ত্রিমাত্রিক (৩-ডি) স্ট্রেইন ম্যাপিংয়ের উন্নত পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ গবেষণা অবদানের স্বীকৃতি হিসেবে তাকে গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের ‘উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে।
বিজ্ঞান ও গবেষণায় সামিন নূর চৌধুরীর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম তথা পটিয়ার এই কৃতি সন্তানের অসামান্য সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
এ বিষয়ে বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন বলেন সামিন নুর চৌধুরী বাংলাদেশকে আলোকিত করেছেন তার এ অর্জনে আমরা গর্বিত তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট