1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ

  • সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৩৩ পঠিত

 

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি। তিনি জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতা-কর্মীদের যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আজ ০৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে চান্দঁগাও থানা যুবদলের উদ্যোগে সমসাময়িক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাংগঠনিক সমৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যুবসমাজের দায়িত্ব অনেক বেশি। দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ, মানবিক কর্মকাণ্ড এবং গণমানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।

তিনি বলেন, ব্যক্তিস্বার্থ বা পদ-পদবির প্রতিযোগিতা নয়, বরং সংগঠনের স্বার্থই হবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সর্তক থাকতে হবে।

চান্দঁগাও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন। আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, সাইদুল ইসলাম, সদস্য জাহেরি মাসুদ, ওয়ার্ড যুবদলের আহবায়ক আহবায়ক আকতার হোসেন, আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মঈন উদ্দিন, খোরশেদ আলম রুবেল, আলী আজম মাসুম, ইউসুফ আলী লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নুরনবী, ছাবের আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট