1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি 

বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্

  • সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৩০ পঠিত

এক চোর ধরা পড়ে জেল থেকে বের হয়ে আবার চুরি করে। তার এক বন্ধু জিজ্ঞেস করলো আচ্ছা তুই এত মার কেমনে সহ্য করিস? ধরা পড়লে পাবলিক আর পুলিশতো তোকে সেই মার দেয়। তখন চোর বলল শোন দোস্ত আজকে একটা কথা বলি তোকে, কেউ চায়না মার খেতে কিন্তু যখন তোকে বেঁধে পেটাবে তুইও সহ্য করবি।
কথাটা আমার খুব ভালো লেগেছে। যতই যন্ত্রণাদায়ক হোক যতই অসহনীয় হোক দেয়ালে পিঠ ঠেকে গেলে হয় মেনে নিতে হবে নয়তো সামনে আঘাত করতে হবে। বেঁধে পেটালেতো কথাই নেই।
বিশেষ করে আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গেছি মার খেতে খেতে। যেমন ধরুন নিত্য পণ্যের দাম বাড়ার পর কতশত প্রতিবাদ কতশত মিটিং মিছিল করে দিনশেষে বেঁধে পেটানোর মতো অবস্থা।
সুন্দর সুন্দর কথা বলে লোভনীয় অফার দিয়ে টাকা আদায় করার পর যখন দেখা যায় তারা প্রতারণা করেছে কয়েকদিন চিল্লাচিল্লি করে হতাশ হয়ে আমরা নিরব হয়ে যাই ঐ বেঁধে পেটালে যা হয়।
এই যেমন ধরুন প্রবাসে মালিকের কথার বাইরে আপনি যেতে পারেননা। আপনি সেখানে অনুগত একজন কর্মী। শত নিপীড়ন নির্যাতন আপনাকে সইতে হবে কারণ আপনি সইতে বাধ্য। মুখ বেঁধে পেটালে যা হয়।
এই ধরুন বিদ্যুৎ নেই আপনার ঘরে অথচ আপনি মিটার ভাড়াও দিচ্ছেন আবার ডিমান্ড চার্জও দিচ্ছেন। আপনিতো বলতে পারছেননা তোমরা বিদ্যুৎ দাওনি তাই আমরাও মিটার ভাড়া, ডিমান্ড চার্জ দেবনা। এইতো বেঁধে পেটানোর চরম ধারাবাহিকতা সেই শুরু হতে।
তেলের দাম বাড়ার আগে গাড়ী ভাড়া বেড়ে যায় শুধু মাত্র আমাদের দেশে। তাই অযথা বাড়াবাড়ি না করে সে যা বলে তা দিতে আপনি বাধ্য নাহলে যাওয়াও হবেনা চাকরিও করা হবেনা। আপনি প্রতিদিন এভাবে হাত পা বাঁধা হীন মার খেয়ে যাচ্ছেন।
কি এক অসম যুগে বসবাস আমাদের কি’শোর গ্যাং, ই’ভটিজার, ধ’র্ষক, ব’লাৎকার, খু”নী, অ’পহরণকারী, চাঁ’দাবাজ, দখলদারীত্বের হাতে আপনি জিম্মি। মুখে বলবেন সে উপায় নেই। অতএব বাঁধার দরকার নেই অবলীলায় মার খেয়ে যান দেখে শুনে চুপেচুপে।
আপনি বিবাহিত? তাহলে পরিবারেও আপনাকে এই বেঁধে মার খাওয়ার প্র্যাকটিসটি চালু রাখতে হবে হোক স্বামী বা স্ত্রী দু’জনের ই একই দশা। মুখবুজে সহ্য করতেই হবে। তানাহলে কিন্তু বিপদ সম্মুখীন।
সর্বশেষ বলতে হয় আমরা মার খেতে খেতে এমন হয়ে গেছি আমাদের চামড়াটা গন্ডারের মতো হয়ে গেছে। শত বেঁধে পেটালেও তাতে আমাদের আঘাত লাগেনা। চোখে পানিও আসেনা। এ যেন অধিক শোকে পাথর হয়ে যাওয়ার মতো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট