1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে ফসল রক্ষার অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রেফতার ১ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বোধন বসন্ত উৎসব ১৪৩২ উৎযাপন।

  • সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ পঠিত

 

অরুণ নাথ :

চট্টগ্রাম মহানগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘বোধন বসন্ত উৎসব ১৪৩২’ আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে১৫ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বোধনের এই বর্ণিল আয়োজন সাজানো হয় উচ্চাঙ্গসংগীত, দলীয় সংগীত, একক-দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, একক ও বৃন্দ আবৃত্তি এবং কথামালায়। প্রতি বছরই নব বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে আসছে বোধন। তারই ধারাবাহিকতায় এটি বোধনের ২১তম আয়োজন।আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর উদ্বোধনী আবৃত্তি দিয়ে শুরু হয় প্রভাতী আয়োজন। এরপর উচ্চাঙ্গ সংগীত রাগ বাসন্তী পরিবেশন করেন সঙ্গীতশিল্পী গৌরি নন্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সংস্কৃতিজন
সৈয়দ আয়াজ মাবুদ।
তিনি বলেন, শীত শেষে বসন্তের আগমন প্রকৃতি ও আমাদের উদ্বেলিত করে। বোধন প্রতিবছর বসন্ত উৎসব উদযাপনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। আমরা একটি সংস্কৃতিবান্ধব রাষ্ট্র গঠন করতে চাই। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে আর. কে মিউজিক একাডেমি। একক সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী লাবন্য সরকার, শর্মিষ্ঠা দেব, স্বপ্নীল বড়ুয়া ডানা, এলিন দাশ।
দ্বৈত সংগীত পরিবেশন করে অনুপম দেবনাথ পাভেল ও বৈশাখী নাথ। দলীয় নৃৎেযে অংশ নেয় দি একাডেমী অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, আলোড়ন ডান্স একাডেমি, ঘুঙুর নৃত্যকলা একাডেমী, সঞ্চারী নৃত্যকলা একাডেমী, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সুছন্দা ঘোষ চৌধুরী, রীমা দাশ, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত, অর্পিতা দাশ, পৃথুলা চৌধুরী। সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। মহড়া পরিচালনায় ছিলেন অরিত্র রোদ্দুর ধর ও প্রিয়ন্তী বড়ুয়া ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সন্দীপন সেন একা, সুতপা মজুমদার, পাতা দে বৃষ্টি, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, যারীন সুবাহ্। মিঠুন ঢাকীর পরিচালনায় দলীয় ঢোল বাদনের মাধ্যমে উৎসবের সমাপন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হালিম দোভাষ, সুজিত রায়, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, শিশু সাহিত্যিক লিটন চৌধুরী, সহ-সভাপতি আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুন, অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহ, অর্থ সম্পাদক অনিমেষ পালিত, জাহিদুল ইসলাম, দেবলীনা চৌধুরী, হোসনে আরা নাজু, অর্পিতা চৌধুরী, স্মরণ ধর, শ্লোক, মাহাদী, বর্ণ, অভিজিৎ, মোহাম্মদ তাহসিন, ঋতু দে, অপু মজুমদার, অনির্বাণ বনিক প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট