1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মাও. আহমদ আলী স্মৃতি ২৭তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

  • সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার চকরিয়া- পেকুয়ার ঐতিহ্যবাহী পেকুয়া বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ২৭তম মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। ২৫শে অক্টোবর শুক্রবার পেকুয়া পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চকরিয়া গ্রামার স্কুলের ২টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন আমাদেরকে জানান, “চকরিয়া কেন্দ্রে ৯৮০ জন,পেকুয়া কেন্দ্রে -৩০২ জন মোট ২টি কেন্দ্রে ১২৮০ জন কোমলমতি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা শান্তি ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে”।

বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার শাহাদাত হোছাইন বলেন, “বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” বৃত্তিতে অংশগ্রহণকারী ছাত্রদের অভিভাবকেরা বলেন, এটা আমাদের এলাকার সেরা একটি বৃত্তি পরীক্ষা। আমরা সন্তানদের অংশগ্রহণ করাতে সারা বছর মুখিয়ে থাকি। বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকেরা জানান,

আয়োজকেরা খুবই আন্তরিক, শতভাগ স্বচ্ছতার সহিত পরীক্ষা নেয় ও খাতা মূল্যায়ন করে ফলপ্রকাশ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট