1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

  • সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১৬ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সংবাদ তৈরির প্রচলিত কর্মকৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরিতে পারদর্শী করার লক্ষ্যে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে

বুধবার (২৬ নভেম্বর)২৫ খ্রিঃ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে রাঙামাটি রিজার্ভ বাজার প্রেস ক্লাবের সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রেস ক্লাবের বিভিন্ন সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের নিয়মাবলি, মোবাইল শুটিং, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ও এআইয়ের ব্যাবহার, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষক’রা। আর এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মাল্টিটাস্কার দক্ষ পেশাশক্তিতে রুপান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।

প্রথম দিনে প্রশিক্ষণ পরিচালনা করেন, বাংলানিউজ ২৪ ডট কমের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ মিনহাজুল আবেদীন। তিনি ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন এবং সাংবাদিকদের যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আপডেট থাকার আহ্বান জানান।

আগামী শুক্রবার (২৮ নভেম্বর)২৫ খ্রিঃ বিকালে প্রশিক্ষণের মূল্যায়ন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট