1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ

হোয়ারাপাড় বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

  • সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫২১ পঠিত

রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া সামাজিক সংগঠন হোয়ারাপাড়া বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদ এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে । গত ১ অক্টোবর শুক্রবার স্থানীয় সৌরভ মার্কেট চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ভদন্ত সুমিত্তানন্দ থের ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দীন আহমেদ ।
অনুষ্ঠান উদ্বোধন করেন বৃহত্তর হোয়ারাপাড় বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদ স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সমিরন বিকাশ বড়ুয়া ।
পরিষদের সাধারন সম্পাদক বাবু রনবীর বড়ুয়া বাপ্পির সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বৃহত্তর হোয়ারাপাড় বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার বড়ুয়া ।
এতে আরো বক্তব্য রাখেন ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু স্বপন চন্দ্র বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য বাবু ফুটন বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড় বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের সহসবাপতি বাবু বকুল বড়ুয়া, প্রাক্তন সভাপতি বাবু মাধব বড়ুয়া, স্থায়ী কমিটির সভাপতি বাবু বাপ্পি কুমার বড়ুয়া, ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিশ্বজিত বড়ুয়া ও সাহেব বড়ুয়া প্রমুুখ । শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ভদন্ত সুধর্মানন্দ শ্রামন । কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মী মিসেস আলপনা বড়ুয়া ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট