1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

  • সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৩৬ পঠিত

আজ ২৬ আগস্ট ২০২২ বিকাল ৩টায় নগরীর বহদ্দারহাটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগর নেতা মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নাছির উদ্দীন, মোহাম্মদ মানিক, মোঃ লোকমান, মোহাম্মদ জনি, মোহাম্মদ নয়ন উদ্দিন, মীর মোশাররফ হোসেন জুনায়েদ, মোঃ খোরশেদ, মোহাম্মদ তানবির, মোহাম্মদ নায়েম, মোঃ রাকিব, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ হাসান, আরিফুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন, মোহাম্মদ ইমন, নাইম, মোঃ সায়েম, রানা, তানভির, মোহাম্মদ আরিফ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগর নেতা জাবেদুল ইসলাম জাবেদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের ‘‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী” শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি বক্তব্য দেওয়ার সময় সন্ত্রাস ও দুর্নীতির কাশিমবাজার কুটির হাওয়া ভবনের প্রত্যক্ষ নির্দেশে, তৎকালীন প্রধানমন্ত্রী সন্ত্রাসের প্রশ্রয়দাতা বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও দুর্নীতির বরপুত্র তারেক রহমান, স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি নিজামী, মুজাহিদ এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করে এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে ভুলুণ্ঠিত করার লক্ষে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল। গ্রেনেড হামলার সময় মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের মানবঢাল তৈরির ফলে জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও শহীদ হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী। জননেত্রী শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়ে শরীরে স্প্লিন্টার নিয়ে আজো মানবেতর জীবন-যাপন করছে। আহত হয়েছিল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এখনও অনেক নেতা-কর্মী সেদিনের সেই গ্রেনেডের স্প্লিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেক নেতা-কর্মীকে তৎক্ষণাৎ দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেনি। প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় সেদিনের সেই ভয়াল দিনটি জাতি চিরদিন স্মরণ করবে।

পরিশেষে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট