1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

অসুস্থ মুবিনের চিকিৎসা সম্পন্ন করতে ‘পহরচাঁদা মানব কল্যান ফাউন্ডেশন’ এর ভার্চ্যুয়াল মিটিং

  • সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

৫ সেপ্টেম্বর সোমবার রাত ৯ ঘটিকায় ‘পহরচাঁদা মানব কল্যান ফাউন্ডেশন’ এর জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাউন্ডেশন এর সহ-সভাপতি লায়ন ওসমান সরওয়ার এর পরিচালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চকরিয়া সমিতি চট্টগ্রাম- এর সাধারন সম্পাদক আলহাজ্ব হামিদ হোসাইন। প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাবেক ব্যাংকার আবুল কালাম। আরো আলোচনা রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার জনাব শামীমুল ইসলাম মানিক, সাধারন সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সভাপতি ও জুবাইদিয়া মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদীন, সহ-সভাপতি ও নিউ রেইন কম্পিউটার এর সত্বাধিকারী নাছির উদ্দিন, অর্থ-সম্পাদক ব্যাংকার মোঃ আবু সুফিয়ান,সৌদিপ্রবাসী ও ফাউন্ডেশনের বিদেশ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ও এইচ. এম ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বাদশা ও ফাউন্ডেশন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সম্পাদক বৃন্দের মধ্যে এইচ.এম সোহেল সিকদার, মাহমুদুল হক, মোস্তফা রাসেল, মাওলানা জসিম উদ্দিন, ইকলুর রহমান, আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন, ফয়সাল, শওকত, নিশাত, ইমরান উদ্দিন, রুবেল খান ও মুবিনুল ইসলামসহ অনেকে মতামত পেশ করেন।
উক্ত মিটিংয়ে মুবিনের চিকিৎসা দ্রুত সম্পন্ন করার জন্য সবাইকে বিশেষভাবে আর্থিক সহযোগিতা করার অনুরোধ করা হয়। উল্লেখ্য যে মেধাবী ছাত্র মুবিনের চিকিৎসার জন্য সংগঠনটি সর্বোচ্চ আর্থিক ও সবধরনের সহযোগিতা করে যাচ্ছে। কোন সুহৃদ বিত্তবান ব্যক্তিবর্গ চাইলে ইসলামী ব্যাংক হিসাব নং 20503040201391918 ও.আর নিজাম রোড় শাখা, পাঁচলাইশ, চট্টগ্রামে সহযোগিতা পাটাতে পারবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট