1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

আইএফএসটি বিসিএসআইআর শ্রেষ্ঠ বিজ্ঞানী-২০২১ ড.মোহাম্মাদ নজরুল

  • সময় সোমবার, ৭ জুন, ২০২১
  • ৭৬৩ পঠিত

২০২১ সালে শুদ্ধাচার চর্চার জন্য আইএফএসটি, বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) এর শ্রেষ্ঠ বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মাদ নজরুল ইসলাম ভুঁইয়া ।

বিজ্ঞানী ড. মোহাম্মাদ নজরুল ইসলাম ভূঁইয়া তাঁর সোস্যাল সাইট ফেসবুকে জানান- “আলহামদুলিল্লাহ, আইএফএসটি, বিসিএসআইআর -এ শুদ্ধাচার চর্চার জন্য এই বছর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নির্বাচিত হয়েছি। কর্মজীবনের শত জটিলতা ও পরিশ্রমের মধ্যে এমন কিছু পুরষ্কার কাজে মনোযোগী হতে  অনুপ্রেরণা দেয়। কর্ম প্রতিষ্ঠানের প্রতি বাড়ায় ভালোবাসা। কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।

উল্লেখ্য বিসিএসআইআর শুদ্ধাচার চর্চার জন্য মন্ত্রী পরিষদ বিভাগের ৬ এপ্রিল, ২০১৭ তারিখে প্রকাশিত শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭, স্পষ্টিকরণ পত্র এবং ৩০/০৫/২০২১ তারিখের মনোনয়ন অনুযায়ী এই পুরুস্কার প্রদান করা হয়। সবাই আমার জন্য দুয়া করবেন যেন নিজ দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠান ও দেশের জন্য আজীবন কাজ করে যেতে পারি।”

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পর জাপানের মুনোগাকুবসু স্কলারশিপ পেয়ে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে “Microbiology and Chemical biology” এর উপর মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন । জাপানে পিএইচডি চলাকালীন আমেরিকার Iowa State University থেকে একটি ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

২০১৫ সালের ডিসেম্বরে আমেরিকার কেমিকেল সোস্যাইটি,হাওয়াই থেকে World best Scientist ” Early Career chemist” নির্বাচিত হন। সারা বিশ্বের চল্লিশ বছরের নিচে মৌলিক গবেষণার জন্য এই পুরুস্কার দেওয়া হয়। ২০১৬ সালে আমেরিকা মাইক্রোবায়োলজি সোস্যাইটি বোস্টন থেকে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন Award অর্জন করেন। ২০১৭ সালে ও আমেরিকার ASM থেকে Infectious disease Fellow award অর্জন করেন।

বিজ্ঞানী মোহাম্মাদ নজরুল ইসলাম ভুঁইয়া ২০১৮ সালে মাই টিভির বিজ্ঞান ও গবেষণাধর্মী অনুষ্ঠান “মাই ল্যাবরেটরির” সঞ্চালক হিসাবে কাজ করেছেন । তিনি তার এই অনুষ্ঠানে বিজ্ঞান ও গবেষণায় অবদান রাখছেন এই রকম বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ গবেষকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।বাংলাদেশের তরুণ সমাজকে বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী করতেই এই অনুষ্ঠানের আয়োজন। বিজ্ঞান ও গবেষণা বিষয়ক তার এই অনুষ্ঠানটি বিজ্ঞানমনস্ক মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

বর্তমানে গবেষণাকর্মে ব্যস্ত থাকায় টিভি অনুষ্ঠানটি আপাতত বন্ধ আছে। তিনি সবার কাছে দুআ কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট