1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদ “পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের মানববন্ধনে চট্টগ্রাম অচল করে দেয়ার ডাক”

  • সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ পঠিত

 

পটিয়ায় ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকে ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটিয়া সচেতন নাগরিক ফোরাম।
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে এবং সংগঠনের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, এ দাবি উপেক্ষা করা হলে চট্টগ্রামের নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।

তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীদের অপকর্ম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বক্তারা দ্রুততম সময়ে সকল ব্যাংক কর্মকর্তাদের চাকরি পুনর্বহাল করে তাদের পরিবারের অভাব-অনটন দূর করার জোর দাবি জানান।

পটিয়া সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক মুহাম্মদ কমরুদ্দীন, পটিয়া সচেতন যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আজম খান, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, সদস্য মোহাম্মদ রুবেল, সদস্য আমান উল্লাহ, যুবনেতা মুহাম্মদ জমির উদ্দীন, সাইফুদ্দিন, নাদিম আমিরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট