1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

ইসলাম মওলা রহ.-এর ৪৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও মতবিনিময়

  • সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
বোয়ালখালীর আহলা দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক শাহসুফি হযরত মাজহারুল ইসলাম (প্রকাশ ইসলাম মওলা) রহ.-এর ৪৩তম বার্ষিক ওরশ শরীফ সফলভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

রবিবার বাদে এশা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনাঈদ।

মাওলানা ইসমাইল ভাণ্ডারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন — মাওলানা সেলিম ভাণ্ডারী, কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, আবুল বশর চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. হাসান, শেখ মুহাম্মদ মনিরুদ্দীন, সজীব মেম্বার, নুরুল ইসলাম ভাণ্ডারী, আবু তাহের সওদাগর ও রেজাউল করিম।

এছাড়া উপস্থিত ছিলেন মো. সুমন, আব্দুল মান্নান, মাওলানা নাঈম উদ্দীন, শায়ের হাবিবুর রহমান, আলাউদ্দিন বিপ্লব, মো. আরমান, আজিম ভাণ্ডারী ও মোস্তাক ভাণ্ডারীসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন — ইসলাম মওলা (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

দোয়া-মোনাজাত শেষে দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত করেন উপস্থিত আশেকীনরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট