1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

ঈদগাঁওতে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

  • সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৪৮ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)

ঈদগাঁও উপজেলার পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সোমবার দুপুরে মনজুর আলমের কন্যা মরিয়ম (৯), জাফর আলমের কন্যা তসলিমা (৮) ও ইউসুফ নবীর কন্যা রিয়া মণি (৯) বাড়ির পাশে অরখালের মাথা নামক ছরায় গোসল করতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন পরিবারের লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে অরখালের মাথা থেকে মৃত উদ্ধার করে।

শিশুদের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং এই দুঃখজনক ঘটনায় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
শিশুদের জানাজা আজ ২৫ মার্চ ২০২৫ ইং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

এই অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুঃখজনক ঘটনা রোধে আরও সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট