1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

উত্তর কড়লডেঙ্গায় ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

আহলে সুন্নাত ওয়ালজামাত উত্তর কড়লডেঙ্গা ইউনিট শাখার উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, উত্তর কড়লডেঙ্গা শাখার সার্বিক সহযোগিতায় আজিমুশশান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও দাওয়াতে খায়র মজলিশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ৭৫ নং উত্তর কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

আহলে সুন্নাত ওয়ালজামাত উত্তর কড়লডেঙ্গা ইউনিট শাখার সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ সিকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ১০ নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আহছানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনছারী। বিশেষ আলোচক ছিলেন হযরতুল আল্লামা এনাম রেজা আলকাদেরী ও হাফেজ মাওলানা আবুল কাশেম আলকাদেরী।

বক্তারা বলেন, নবীর শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, দয়া ও মানবসেবায় উদ্বুদ্ধ করে। ইসলামি মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়।

গাউসিয়া কমিটি উত্তর কড়লডেঙ্গা শাখার সভাপতি কাজী মুহাম্মদ শামসুল আলম ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আমজাদ হোসেন শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী তাহের আহম্মদ, আলহাজ্ব মাহমুদুল হক সিকদার, কাজী মোহাম্মদ আবদুর রাজ্জাক, মোজাফ্ফর আলী খান, মোহাম্মদ ইব্রাহীম সিকদার, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, কাজী মোহাম্মদ রেজাউল কাদের (মিটন), আবুল বশর চৌধুরী, মুহাম্মদ আরিফ আলী সিকদার, মুহাম্মদ নাসির উদ্দীন সিকদারসহ অনেকে।

এর আগে দাওয়াতে খায়র মজলিশ পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মুহাম্মদ মিজানুল কাদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট