1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

এই প্রথম রাঙামাটির প্রশাসনে নারীর অগ্রযাত্রা ডিসি নাজমা আশরাফী

  • সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, প্রতিনিধিঃ

পার্বত্য জেলা রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব নাজমা আশরাফী।
জেলার প্রশাসনিক ইতিহাসে তিনিই প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)২৫ খ্রিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। এ তালিকায় নাজমা আশরাফীর নামও অন্তর্ভুক্ত রয়েছে। জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম।

নতুন পদায়নের আগে নাজমা আশরাফী অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাঁকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাবিব উল্লাহ্। ২০২৪ সালের জুলাই মাসে তিনি এ পদে যোগ দিয়েছিলেন।

নাজমা আশরাফীর এ নিয়োগকে রাঙামাটিতে নারীর নেতৃত্বের নতুন অগ্রযাত্রা হিসেবে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট