1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

“একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থার আকুতি ” – মোঃ শাহাদাত হোসেন ফাহিম

  • সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৯৩০ পঠিত

বহুল আলোচিত একটি প্রবাদ “শিক্ষা জাতির মেরুদন্ড ”। তবে একটি জাতির মেরুদণ্ড কত টা ভঙ্গুর তা হয়তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কে দেখলেই বুঝা যায়।
ছোট বেলা থেকেই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় বস্তা বস্তা বই পড়ার ভার আর সাথে শুধু মাত্র সেই বই গুলো পড়েই পাশ করার প্রবণতা। ছোট থেকেই আমাদের বলা হয়,
“ভালো ভাবে পড়, না হলে ভালো চাকরি পাবি না ”। সারাজীবন শুধু মাত্র আমাদের ভয় দেখানো হয়েছে আর টিয়ার মত বুলি শিখানো হয়েছে কিন্তু কখনো কেউ জানতে চাই নি আমাদের মনের আকুতি।
আর রইলো আমাদের শিক্ষা ব্যবস্থার কথা, শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা। শিক্ষা ব্যবস্থা বললে ভুল হবে। কারণ এখন শিক্ষা ব্যবস্থায় শিক্ষাই নাই। চাকচিক্যময় আর ঝাকা নাকা স্কুল, কলেজ, বই খাতা কখনো শিক্ষার পরিচায়ক নয়। অন্যান্য দেশ যখন উন্নত এবং মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত সেখানে আমার দেশে এখন সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু যেখানে সৃজনের কোনো ছিটেফোঁটা ও নাই। আছে শুধু একগাদা বই, বিপুল পরিমাণ লেখা, হাজার টাকার গাইড আর মুখস্থ করে করে পাশ করার প্রবণতা।
পার্শ্ববর্তী দেশ ভারতের যেখানে ছেলে মেয়ে রা যেখানে গুগল, মাইক্রোসফট এর মত কোম্পানিতে চাকরি করে সেখানে আমাদের দেশে অনার্স শেষ করে ছেলে মেয়ে দের গার্মেন্টসে চাকরি করতে হয়। শিক্ষার কী আর ব্যবস্থা আছে.?
বিশ্ব দরবারে নিজ শিরকে উঁচু করে দাঁড়াতে ভালো মানের সুশিক্ষার একটা শিক্ষা ব্যবস্থা হাজারো মানুষের মনের আকুতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট