1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ

  • সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৬ পঠিত

 

বান্দরবানে শীতার্ত ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান। সংগঠনটির উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান সদরের ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ এলাকা, রাজার মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান। এ সময় তিনি বলেন,
“মানবিক দায়বদ্ধতা থেকেই এপেক্স বাংলাদেশের সদস্যরা সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
উপস্থিত জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান বলেন,
“পার্বত্য বান্দরবানের শীত তুলনামূলক বেশি অনুভূত হয়। এপেক্স ক্লাব অব বান্দরবান যে মানবিক দায়িত্ব নিয়ে মাসব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করছে, তা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জেলা গভর্নর-৩ এপেক্সিয়ান মো. কামাল পাশা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপেক্সিয়ান আনোয়ার হোসেন, বিশিষ্ট কন্ঠ শিল্পী ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সদস্য অং মে প্রূ প্রমুখ।
এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ থেকে জানানো হয়, চলমান শীত মৌসুমজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাসমান ও দুস্থ মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট