1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে দরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ

  • সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ পঠিত

বান্দরবান প্রতিনিধি
এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে এক দরিদ্র নারীর স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বান্দরবান সদর উপজেলার রেইসা সাত কমল পাড়ায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান,সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক মো. নুরুল আমিন চৌধুরী আরমান। এছাড়া উপস্থিত ছিলেন ২০২৬ বর্ষের এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এবং বর্তমান সভাপতি বিরু লাল তনচঙ্গা।
এসময় বক্তারা বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের টেকসই জীবিকায় যুক্ত করাই এপেক্স বাংলাদেশের মূল লক্ষ্য। একটি সেলাই মেশিন একজন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে এবং পুরো পরিবারের জীবনে পরিবর্তন আনতে সক্ষম।”
বক্তারা আরও বলেন, “এপেক্স ক্লাব অব সাঙ্গু ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য এপেক্স ক্লাব অব সাঙ্গুকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট