1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারি কনফারেন্স অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ পঠিত

 

এপেক্স বাংলাদেশের মিট দ্যা প্রেসিডেন্ট সেক্রেটারি এন্ড অফিসিয়াল কনফারেন্স ২০২৬ গত মঙ্গলবার পর্যটন এলাকা নীলাচলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নাসিম আহমেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় ভাইস প্রেসিডেন্ট এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান, এনআইআরডি এপে. মোহাম্মদ কামাল পাশা, এনওআইসিডি এপে. নুরুল মতিন সৈকত, জাতীয় সেবা পরিচালক এপে. মো. লিয়াকত আলী, ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর এপে. নাজনীন আকতার, জেলা–৩ গভর্নর ইঞ্জিনিয়ার মো. মহসিন, জেলা–৬ গভর্নর মো. আলমগীর হোসেন, জেলা–৩-এর সদ্য অতীত গভর্নর সৈয়দ মিয়া হাসান, অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, ন্যাশনাল সেক্রেটারি মিথুন কার্ণায়েন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আলমগীর আলমসহ ন্যাশনাল ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী এমপি বলেন, এপেক্স বাংলাদেশের মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠন সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং তরুণ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি দেশের বিভিন্ন এলাকায় সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজের কল্যাণে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কনফারেন্সে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতামত প্রদান করেন।
পরে এপেক্স বাংলাদেশের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট