1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি 

এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

  • সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪৩ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি প্রশাসন আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামের স্মৃতি বহন করে। এই উপলক্ষে আমি দেশ ও জাতির কল্যাণ কামনা করছি এবং যাঁরা দেশের স্বার্থে আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন বলেন, এই দিবস আমাদের শিক্ষা দেয় যে, জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আইনের শাসন, ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেমের চর্চাই একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি। নতুন প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ আনাস, হাফেজ মাওলানা মুহাম্মদ এনামুল হক নোমান, মাস্টার আনোয়ার হোসাইন, মাস্টার আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট