1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৯৫ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদরাসার এবারের দাখিল পরীক্ষায় এ+ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় ৩১ আগস্ট এপ্রিল ২০২৬ খ্রি. মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল কাদের রিয়াদি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মাওলানা দিদার রশিদ, ড. মাওলানা মোজাফফর নদভী।

বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন, মাস্টার যাইনুল মোস্তফা, মাস্টার ফয়সাল উদ্দিন রানা, মাস্টার শোয়াইব উল্লাহ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা তৈয়ব, মাওলানা এনামুল হক, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা ইলিয়াছ, মিসেস আসমাউল হুসনা, মিসেস মরিয়ম আক্তার, মিসেস আসফিয়া সুলতানা, মিসেস তাসনিফ নূরুল রণি প্রমুখ।

অনুষ্ঠানে আলহাজ্ব আবুল বশর আবু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদরাসার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। পরে সীরাত অলিম্পিয়াড এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট