1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

এস.ডি.জীবন’র ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” অনলাইনে আসছে আগামীকাল

  • সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০০৫ পঠিত

বিনোদন ডেস্ক:

প্রিমিয়ার শোর মাধ্যমে মুক্তি পাওয়া তরুণ নির্মাতা এস.ডি. জীবন’র ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ অনলাইনে আসছে আগামীকাল। ১২ মে রবিবার বিকাল ৪:৩০ মিনিটে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এস.ডি.জীবন’র নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’।

০৭ মে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে প্রিমিয়ার শো”র মাধ্যমে মুক্তি পায় ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”। বিকেল সোয়া ৪টায় এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর পৌনে ৬টা ও সোয়া ৭টায় আরও দুইবার প্রদর্শিত হয় ছবিটি।

“জীবন প্রিয়া ডিজিটাল” প্রযোজিত এই ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক এস.ডি.জীবন বলেন, ‘এটি আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম। মুলত আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আমি যুব সমাজকে সুন্দর একটি বার্তা দেয়ার লক্ষ্যে ‘দুনিয়ার খেলা’ নির্মাণ করেছি।অভিনেতা-অভিনেত্রীরা সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। প্রিমিয়ার শোতে দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি প্রিমিয়ার শো’র মতো অনলাইনেও দর্শকপ্রিয়তা পাবে “দুনিয়ার খেলা”।

“দুনিয়ার খেলা”ওয়েব ফিল্মে রয়েছে দুটি গান। গানগুলো লেখা ও সুর করার পাশাপাশি কন্ঠ দিয়েছেন তাফসির শারন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও করেছেন তিনি। এই গানগুলোর কারণে ফিল্মটিতে অন্যরকম একটি মাত্রা যোগ হয়েছে। রাকিবুল হাসানের সুপারভিশনে এই ওয়েব ফিল্মের ইন এসোসিয়েশন আশিক খান ফিল্মস।চিত্রগ্রহনে ছিলেন আর আই লিপসন।

প্রিয়া সেন’র রচনায় এই ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও, তানহা নুফা। অন্যান্য চরিত্রে বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম এন শিপু, মেহেদি ও নিরব উদ্দিনসহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট