1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কর্ণফুলীর ডীপ সী ডকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে মো.সোহেল (৩০) নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ দেখে আপাতত আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য,গত ২ জুন একই এলাকার এফবি ‘সি হার্ট-১’ নামের জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। নিহত সোহেলের গ্রামের বাড়িও একই জেলার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট