1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে একজনের মৃত্যু

  • সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৭২ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, প্রতিনিধিঃ

রবিবার ১৬ নভেম্বর  রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রী নিহত হয়েছেন। মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।
এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়িটিকে ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দেয়।  অটোরিকশা চালক দুলাল দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।
তবে গাড়িতে থাকা দুই নারীর মধ্যে একজন নিহত হন, অন্য জন যাত্রী আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রশি বেঁধে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন । উদ্ধারকাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি দলের সদস্যরা সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ এবং ইআরটির সহায়তায় গাড়িটি খাদ থেকে তোলা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, দুই নারী যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটিতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। সন্ধ্যার পর যাতায়াতকারীরা আতঙ্কে থাকেন। তাঁরা সড়কে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট