1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত

  • সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৬ পঠিত

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক।

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ ও ২০২৭ ইংরেজি তথা আগামী দু’বছর এর জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ৩ রা নভেম্বর ২০২৫, বাংলাদেশ ওয়েলফয়ার সেন্টারে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে ট্রেজারার এবং কমিউনিটি ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়াও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আগামী দু’বছর এর জন্য ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী,শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান।

সভায় সংগঠন এর আর্থিক ও বাষিক রিপোর্ট সর্ব সম্মতিক্রমে পাশ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংগঠন এর জন্য করণীয় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃটেনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নব-নির্বাচিত জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর জানান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির নানা সমাজসেবা মূলক কমকান্ডে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। সংগঠন এর আগামী দিনের পথচলায় তিনি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিশেষে মধ্যাহ্ন ভোজন এর মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট