1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন রাজমাল্লীরহাটে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লিহাট এলাকায় মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে রাজারহাট প্রশাসন ও চেয়ারম্যানের নেতৃত্বে তিন ব্যবসায়ীর মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাত ৯ ঘটিকায় এক সামাজিক সমাবেশে তারা এ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীরা হলেন: পান্তা পাড়া গ্রামের ফরিদুল ইসলাম (পিতা: নুর হোসেন সরকার), ঘুমারু ভীমশীতলা গ্রামের নিরাসা রহমান (পিতা: মোহসিন আলী) এবং একই গ্রামের ফেরদোস রহমান (পিতা: আব্দুল হালিম মিয়া)। পারিবারিক সমস্যার কারণে আরও তিনজন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

রাজারহাট উপজেলার থানার অফিসার ইনচার্জ (ওসি) ও চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠান ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির (আদিল)-এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ চাঁন মিয়া ও ২নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাজাহান খন্দকার। এছাড়াও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারী, সহ-সভাপতি কবি মোঃ শফিকুল ইসলাম,সেকেন্দার আলী লিমন, আকবর আলী, রতন রায়, মালেক মিয়া সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত স্থানীয় জনগণ অঙ্গীকারকারীদের সাদরে গ্রহণ করেন এবং সামাজিকভাবে জীবনযাপন করার জন্য শুভকামনা জানান। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এই মহৎ উদ্যোগের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন, “পুরো রাজারহাট উপজেলা যেন মাদকের অভিশাপ থেকে মুক্ত হয়, সেটাই আমাদের সবার প্রত্যাশা।”

এই আয়োজন এলাকায় মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি এবং আগামী প্রজন্মের জন্য মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর।
এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে সবসময় সোচ্চার থাকবে সেই সঙ্গে আজকের এই মহতী উদ্যোগ একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত জনতা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট