1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কুমিল্লায় চার মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা।

  • সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিকে চারটি মাজারে হা*মলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে।

এর আগে, গত বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হয়। তবে অভিযুক্তের বিচারের দাবিতে‘তৌহিদি জনতার,ব্যানারে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। সেই রাতেই অভিযুক্ত মহসিনকে আটক করে পুলিশ।

পরদিন বৃহস্পতিবার কটূক্তির অভিযোগের জেরে বিক্ষুব্ধরা উপজেলার কফিল উদ্দিন শাহর মাজারের সামনে লোকজন জড়ো করে। পরে সেই মাজারসহ পাশের কালাই শাহ, হাওয়ালি শাহ ও আবদু শাহের মাজারে ভাঙচুর করে তারা। একপর্যায়ে সেখানে আগুনও ধরিয়ে দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট