1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

ক্রেতার সন্তুষ্টি অর্জন ব্যবসার মূল লক্ষ্য হতে হবে: সাংসদ আবু রেজা নদভী।

  • সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭৫৮ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি বলেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসা প্রতিষ্ঠান সেটা বড় হোক বা ছোট, আল্লাহ সেখানে বরকত দান করেন। অতি মুনাফার লোভে ভোক্তাদের না ঠকিয়ে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলে সে ব্যবসা লাভবান হবে।তিনি ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও উন্নতি কামনা করে বলেন, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। ব্যবসা বানিজ্যের মূল কেন্দ্র।

২৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চকবাজারস্থ সাফ আমিন শপিং মলে ১ টু ৯৯ মার্কেটের দোকান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১-৯৯+ দোকানের প্রোপাইটর মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাফ আমিন শপিং মল দোকান মালিক সমিতির সহ-সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ তসলিম।

অনুষ্ঠানে ১ টু ৯৯ মার্কেটের পরিচালক মো.নুরুল আমিন বলেন, কাস্টমারাকে উন্নত পণ্য ও সেবা দেয়ার মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। দেশীয় পণ্যের পাশাপাশি ভোক্তার চাহিদার কথা চিন্তা করে আমরা উন্নত দেশের বিভিন্ন পণ্য নিয়ে এসেছি। থাইল্যাড, মালেশিয়াসহ ১৬টি দেশের পণ্য ১ টু ৯৯ মার্কেটে পাওয়া যাবে। সকল পণ্য ন্যায্য মূল্যে সরবরাহের নিশ্চয়তা দিচ্ছি আমরা।

এসময় মোঃ ফারুক সহ মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট