1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত অস্ত্র গোলাবারুদ উদ্ধার

  • সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭২ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (সংস্কারবাদী) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার (৬ অক্টোবর)২৫ খ্রিঃ ভোর ৫টার সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।
আইএসপিআর সূত্রে জানা যায়, অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা ওই আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পরিকল্পিতভাবে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।

এদিকে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সেনাবাহিনী।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে আইএসপিআর জানায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট