1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্নের রাজা লায়ন- ” স্বপ্নের তরী কাটাছরা ” -মোঃ ফেরদাউস আলম। কবিতাঃ বিচারহীনতা -মো: ওসমান হোসেন সাকিব বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যা: মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে বাংলাদেশ- মোহাম্মদ আলী  উপকূল সাংস্কৃ‌তিক ফোরাম, চট্টগ্রাম এর অ‌ভি‌ষেক অনুষ্ঠান সম্পন্ন। ইসলামে কুরবানির শিক্ষা-ইতিহাস, ফজিলত ও আমল -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব সিআইপি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে দুবাইয়ে ডেজার্ট রাইজের জমকালো আসর আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ইফতার বিতরণ

  • সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৭৫ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা কার্যালয় এর সামনে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য ইফতার সামগ্রী স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের লীগের সদস্য নাসির উদ্দিন টিপু, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট