
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বারৈয়াঢালা ইউনিয়নের বিভিন্ন উপকূলীয় অঞ্চল সহ মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উপকূলীয় বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।
শনিবার (১২ জুলাই ২০২৬) সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠন সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের উপকূলীয় এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরে রান্না করার মতো পরিবেশ নেই এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের জন্য রান্না করা খাবার প্রস্তুত করে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা স্থানীয় যানবাহনের মাধ্যমে দুর্গম এলাকায় পৌঁছে মানুষের হাতে খাবার তুলে দেন। এ সময় নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়।
আদর্শ ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা জানান, আমরা রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন কর্মসূচী, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, এতিম মেয়েদের বিবাহ দিয়া, বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা চিকিৎসা খাদ্য সেবা সহ সবসময় চেষ্টা করি দুর্যোগের সময় সবার আগে নিজের উপজেলার মানুষের পাশে দাঁড়াতে।
সীতাকুণ্ড উপজেলা বারৈয়াঢালা ইউনিয়ন মিরসরাইয়ের হাইতকান্দির উপকূলীয় অঞ্চলে অনেক পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছে, তাই তাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তারা আরও বলেন, বর্তমান কার্যক্রম শেষ হওয়ার পর চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করছি।
স্থানীয় বাসিন্দারা সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের ভাষ্য, বন্যার কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না। এমন সময় রান্না করা খাবার পেয়ে তারা উপকৃত হয়েছেন।
মানবিক এ কার্যক্রমে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ।
Leave a Reply