1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণ আলোচনায় বক্তারাঃ গণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে ফকির আলমগীরের গান

  • সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩২ পঠিত

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য কিংবদন্তী গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর স্মরণে সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত শিল্পী শ্বাশত ব্যানার্জী, লিপি রাণী শীল,লুপর্ণা মুৎসুদ্দী,সাংবাদিক সুজিত কুমার দাশ, প্রাবন্ধিক লায়ন এ.কে.জাহেদ চৌধুরী, শিক্ষাবিদ হুমায়ুন কবির, গল্পাকার মাসুম আহমদ রানা,শিক্ষক বাবুল কান্তি দাশ, বিজয় শংকর চৌধুরী,আসিফ ইকবাল,সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী কাকলী দাশগুপ্তা,জিতেন্দ্র লাল বড়ুয়া,ছাত্রনেতা এম,মঞ্জুর আলম,সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন একুশে পদকপ্রাপ্ত একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এ শিল্পী। আজীবন তিনি গণ মানুষের জন্য মাটি ও মানুষের জন্য গান করেছেন।দেশপ্রেমের এক অনন্য সাধারণ মানুষ হিসেবে তিনি মন উজাড় করে গান গেয়েছেন।
তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা,গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট