1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চন্দনাইশে অপহরণকারী পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:
বেশ কয়েক বছর ধরে চন্দনাইশে বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনীর একটি টিম ৬ জন পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে। আটককৃতদের শাস্তির দাবীর পাশাপাশি তাদের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে পাহাড়ি এলাকার বাগান মালিক ও শ্রমিকরা।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে চন্দনাইশ কাঞ্চননগর পাহাড়ি এলাকা গুইলদাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগান মালিক ও শ্রমিকদের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ বাদামতল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগান মালিক মো. আবছার উদ্দীনের সভাপতিত্বে ফোরকান তুলিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাগান মালিক যথাক্রমে মুন্সি মিয়া, আহমদ হোসেন, শহিদুল ইসলাম, স্থানীয় ব্যক্তিদের মধ্যে আবদুস ছালাম, দিদারুল আলম, মাস্টার ফজল আহমদ, সালাম উদ্দীন, ভুক্তভোগী জসিম উদ্দীন প্রমূখ। এ সময় বক্তারা অপহরণের সাথে জড়িত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির পাশাপাশি এলাকার কুচক্রী, অর্থ লোভী, পাহাড়ি সন্ত্রাসীদের সাথে যোগ-সাজসকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। অন্যথায় পাহাড়ি সন্ত্রাসীদের অত্যচারে পেয়ারা, লেবু, আনারস বাগানের শ্রমিকেরা কাজ করতে পারবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট