1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চন্দনাইশে আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সালনা জলসা ও দস্তারে ফযিলত সম্পন্ন

  • সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ পঠিত

মোঃ কায়সার প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রামের চন্দনাইশে আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সালনা জলসা ও দস্তারে ফযিলত – ২০২৫ সম্পন্ন হয়েছে।

২০ সেপ্টেম্বর (শনিবার) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে রৌশনহাট ব্রিজ সংলগ্ন রফিক মেম্বারের মাঠে দিনব্যাপি আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসা থেকে এবছর ১৪ জন ছাত্র দস্তারে ফজিলত প্রাপ্ত হয়েছেন। তাদেরকে সনদ ও পাগড়ি প্রদান করা হয়।

এতে প্রধান মেহমান ও আখেরী মুনাজাত পরিচালনা করেন চন্দনাইশ জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি (মা.জি.আ.)।

মাহফিলের উদ্বোধক ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়নে সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মেম্বার। প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মাওলানা সাইফুদ্দিন খালেদ জোহাদী।

বিশেষ আলোচক ছিলেন মাওলানা নূরুল ইসলাম জোহাদী, মাওলানা আলী আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবদুর রহমান পটুয়াখালী, মাওলানা আব্দুল কাদের, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, মোহাম্মদ লোকমান গনি বাবুল, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ কামাল মোস্তফা প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম ফাহিম ও হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মিলাদ, সিরাত নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করেন।

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে আল-মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সালনা জলসা ও দস্তারে ফযিলত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট