1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

চবি চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম নির্বাচনে রবিউল সভাপতি, ইমরান সাঃ সম্পাদক নির্বাচিত

  • সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৩৭ পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত চকরিয়া-পেকুয়ার ছাত্র ছাত্রী নিয়ে গঠিত চকরিয়া -পেকুয়া ছাত্র ফোরামের ১০ম কার্যকরী পরিষদ নির্বাচন নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজে ২৫ মার্চ(শুক্রবার) বিকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল
অনুসারে সভাপতি পদে এ এম রবিউল হাসান জোশাদ ও সাঃসম্পাদক পদে ইমরান হাসান শাহীন নির্বচিত হয়েছে।

সিনিয়র সহ-সভাপতিঃ মোহাম্মদ জিল্লুর রহমান,
সাধারণ সম্পাদক ইমরান হাসান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ কবির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদকঃমোহাম্মদ আরফাতুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন। ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক (যৌথ ভাবে) আমির হামজা এবং মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক মুজিবুল হক(বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন
ফোরামের প্রথম নির্বাচিত সভাপতি লায়ন জি. এম. সাইদুর রহমান মিন্টু।
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন-হোসাইন আকতার রাফি,যায়েদ ইকবাল মার্শাল,সাজ্জাদ জুয়েল,কেএম সাইফুল,ইরফান সাজ্জাদ, আবুল কালাম,মনছুর আলম,কামরুল হাসনাত,রেজাউল করিম,মিজানুর রহমান,আবু হাসনাত মোঃ তানভীর,সাখাওয়াত হোসাইন।

সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত নির্বাচনটিতে শুধুমাত্র ৯ম কার্যকরী কমিটির নেতৃবৃন্দরাই ভোটার ছিলেন। সকল প্রার্থীরাই যেহেতু ৯ম কার্যকরী কমিটির নেতৃত্বে ছিলেন তাই সকল প্রার্থী ও সিনিয়র সাবেক বড়ভাইয়েরা সংগঠনের সকল উপদেষ্টাদের ঐক্যমত্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম,সাবেক সভাপতি বর্তমান আনসার ব্যাটেলিয়ন কমান্ডার বশির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, আমান উল্লাহ আমান প্রমূখ।

ভোটার লিস্ট অনুযায়ী ১২৬ জন ভোটের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আংশিক নির্বাচিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।৮ টি পদের নির্বাচনে ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। বাকী ৪ টি পদ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মধ্যে দপ্তর সম্পাদক পদে দু’জন সমান ভোট পাওয়ায় কমিশন দপ্তর সম্পাদক পদে দুজনকেই নির্বাচিত ঘোষণা করেন।

ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত
সভাপতি রবিউলের বাড়ী চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত সাঃসম্পাদক ইমরানের বাড়ী পেকুয়া টইটং ইউনিয়নের সোনাইছড়ী গ্রামে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট