1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৭২৯ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানটি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারী প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। উদ্বোধকের বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারী ও একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। প্রধান ওয়ায়েজের বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী (ম.জি. আ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিরেক্টর শহীদুল্লাহ সেলিম, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ। মিলাদুন্নবী মাহফিলে বক্তারা বলেন, মহানবী (সা.) গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার আহ্বান জানান। মহানবী (সা.) শিশুকাল থেকে ছিলেন শান্ত, নম্রভদ্র ও সৎচরিত্রবান। আমানতধারিতা ও সত্যবাদিতার কারণে সে সময়ের লোকেরা তাঁকে আল-আমীন, আস-সাদিক উপাধীতে ভূষিত করেছিলেন। যুবককালে তিনি সমাজের কল্যাণে ব্রতী ছিলেন। সেই সাথে তিনি সবাইকে মা-বাবার খেদমত করার অনুরোধ করেন। এতে কিরাত ও হামদ-নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদুর রহমান নদভী (ম.জি. আ)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট