1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

  • সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমদে মাহবুব-উল-ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য আদান-প্রদানকে গুরুত্ব দিতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট