1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৭২ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের চলমান কর্মবিরতির চতুর্থ দিনেও টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টায় ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভাণ্ডারিয়া শাখার সভাপতি এ জেড সায়েম, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিনারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়োগবিধি পরিবর্তন ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ২০১৮, ২০০০, এবং ২০২৫ সালে একই কাগজ তৈরি হলেও আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আমরা মাঠপর্যায়ে গর্ভবতী নারী, শিশুদের টিকাদানসহ ভিটামিন, কৃমিনাশক ও ইপিআই ক্যাম্পেইনের মাধ্যমে ১০টি রোগের টিকা দিচ্ছি। অথচ আমরা এখনো অবহেলিত স্বাস্থ্যকর্মী হয়েই আছি। এমনকি পশু-পাখির চিকিৎসায় নিয়োজিতদেরও গ্রেড পরিবর্তন করে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আমরা বঞ্চিত।

তারা আরো বলেন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। এর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ এবং ১৪তম গ্রেডে উন্নীতকরণ। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

তারা অভিযোগ করেন, বিগত সরকারগুলো আমাদের বারবার আশ্বাস দিলেও দাবি পূরণ করেনি। আমরা চাই সরকার দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, যাতে আমরা পুনরায় মাঠে কাজে ফিরতে পারি। আমাদেরকে আর প্রতারিত করবেন না, এটাই আমাদের আহ্বান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট