1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

জামেয়া মহিলা কামিল মাদরাসা অসাধারণ সাফল্য অব্যাহত ৪৪ জন A+

  • সময় রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৭৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় চট্টগ্রামের সুনামধন্য ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা শতকরা ৯৭.০০ ভাগ পাশের মাধ্যমে ঈর্ষণীয় সাফল্য অব্যাহত রেখেছে । মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন উত্তীর্ণ হয়। ‘এ’ প্লাস ৪৪ জন, ‘এ’ ৫০ জন, ‘ ৩ জন এ মাইনেস।
উল্লেখ্য যে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং থানা ৫ টি ইভেন্টে এবং জেলা পর্যায়ে ২টি ইভেন্টে সফলতা অর্জন করে।

দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত মাদরাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭, ২০১৮ প্রদতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও গৌরব অর্জন করেছে।

এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মহান আল্লাহ তা’আলা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া এবং মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট