1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

ধর্ষণ মামলার পলাতক শাহীন ঢাকায় নাটকীয়ভাবে গ্রেফতার: র‌্যাব-৭ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে অবসান রহস্যের

  • সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

ফেনী সদর থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি কাজী আবদুল শুক্কুর প্রকাশ শাহীনকে অবশেষে রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১, ঢাকার যৌথ অভিযানিক দল। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–ময়মনসিংহ রোডের হাজী জলিল খান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২৫) এর ৯(১) ধারায় দায়ের হওয়া ফেনী সদর থানার মামলা নং-৭৫, তারিখ ২৯ নভেম্বর ২০২৫ মামলার প্রধান আসামি শাহীন পলাতক থাকার পর থেকে তার অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

একপর্যায়ে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুই র‌্যাব ব্যাটালিয়ন সমন্বিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট