1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নওফেল কে কটূক্তির প্রতিবাদে  শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর, সিবিএ নন সিবিএ সমন্বয়ে বিক্ষোভ মিছিল

  • সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৮০২ পঠিত
সোমেন সরকারঃ
চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কে কটূক্তির প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর, সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদ এক বিক্ষোভ মিছিলের  আয়োজন করে।মিছিলটি দারুল ফজল মার্কেট থেকে শুরু হয়ে কোতোয়ালী মোড় প্রদক্ষিণ করে আবার দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন,মহিউদ্দিন চৌধুরী চট্টলার মানুষের আবেগ। তারই সুযোগ্য পুত্র ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার কর্মকাণ্ডের মাধ্যমে বীর চট্টলার আপামর মানুষের মাঝে স্থান পেয়েছেন।কিছু কুচক্রী মহল তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন মহলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন,কুৎসা রটাচ্ছেন। জাতীয় শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগর এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে আছে এবং রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে।গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন জিকুর সঞ্চালনায়এতে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, রিয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি এস এম নুরুল আব্বাস, সাধারণ সম্পাদক এম এ জিন্না, রূপালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক  আবুবক্কর,রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,ইস্টার্ন রিফাইনারি শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার,সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল করিম, বাংলাদেশ সি ফারার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সাজু, সিটি ব্যাংক সিবিএর সাধারন সম্পাদক আকবর হোসেন,মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ফরিদ,কোতোয়ালি থানা শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দীন,এলপি গ্যাস সিবিএর সভাপতি মোঃ মনির হোসেন সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট